লগ আউট
Are you sure you want to exist?

ফরেক্স ট্রেডিং ক্যালেন্ডার কীভাবে ব্যবহার করবেন?

ফরেক্স ট্রেডিংয়ে কারেন্সি পেয়ার কেনাবেচার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে মুনাফা করার লক্ষ্য থাকে। ট্রেডিং আর বিনিয়োগ এক বিষয় নয়। ফরেক্স কৌশল সাধারণত স্বল্প সময়ে করা দ্রুত ও ধারাবাহিক ট্রেডের ওপর নির্ভর করে।

None

কারেন্সির দামের ওঠানামার ওপর ফরেক্স মার্কেট নির্ভর করে। বিশ্বজুড়ে নানা ঘটনা, খবরসহ বিভিন্ন কারণে এই ওঠানামা হতে পারে। নতুনদের জন্য শুরুতে এই সব বিষয়ের ওপর নজর রাখা কঠিন মনে হতে পারে। এ ক্ষেত্রে ফরেক্স ক্যালেন্ডার কাজে আসতে পারে। এটি আসন্ন ঘটনাগুলোর ওপর নজর রাখতে এবং কারেন্সি মার্কেটে সেগুলোর সম্ভাব্য প্রভাব বুঝতে সাহায্য করে।

এই নিবন্ধে ফরেক্স ক্যালেন্ডার ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আলোচনা করব। ফরেক্স ডে ট্রেডিংয়ের কৌশল কাজে লাগানোর সময় এটি তথ্যের নিরাপদ ও নির্ভরযোগ্য উৎস কি না, তা আপনি জানতে পারবেন।

ফরেক্স ট্রেডিং ক্যালেন্ডার: ব্যাখ্যা

অর্থনৈতিক ক্যালেন্ডার নামেও পরিচিত ফরেক্স ক্যালেন্ডারে এ বছরের আসন্ন ঘটনাগুলোর তালিকা থাকে। আমরা যখন “খবর” বলি, তখন এমন বিভিন্ন ঘটনাকেও বোঝাই, যেগুলো কারেন্সির দাম ও মার্কেটে প্রভাব ফেলতে পারে।

সাধারণত, অভিজ্ঞ ট্রেডাররা মার্কেটে অস্থিরতার সময় পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে বা আসন্ন বাজার পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ট্রেডের পরিকল্পনা করতে ফরেক্স ক্যালেন্ডার ব্যবহার করেন। এ ছাড়া, ক্যালেন্ডারে কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর থাকে, যা সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটলে কাজে লাগানো উচিত। সহজভাবে বললে, নির্দিষ্ট বাজার পরিস্থিতি ও পূর্বাভাসিত ঘটনায় ব্যবহার করার জন্য ফরেক্স চার্ট ও প্যাটার্নসহ এটি একটি ট্রেডিং রোডম্যাপ।

ইন্ডাস্ট্রির সেরা ট্রেডিং শর্ত
ডিপোজিট বোনাস
সর্বোচ্চ 200% ডিপোজিট বোনাস 
সর্বোচ্চ 200%
স্প্রেড
0 পিপ থেকে স্প্রেড 
0 পিপ থেকে
পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম পুরস্কারপ্রাপ্ত কপি
ট্রেডিং প্ল্যাটফর্ম
এখনই যোগ দিন

এখানে আসন্ন নির্বাচন, সুদের হার বৃদ্ধি, মুদ্রানীতির সিদ্ধান্তসহ আরও নানা বিষয়ে খবর পাওয়া যায়। সাধারণত, প্রতি সপ্তাহেই নির্দিষ্ট কিছু খবর ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে। তাই নজর রাখার জন্য সপ্তাহভিত্তিক ঘটনাগুলোর একটি তালিকা তৈরি করে রাখুন।

ফরেক্স ক্যালেন্ডার ব্যবহারের পরামর্শ

অর্থনৈতিক ক্যালেন্ডার ব্যবহারের মূল উদ্দেশ্য হলো ভেবেচিন্তে ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া, যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিতে পারে। সাধারণত, ট্রেডারদের যা করতে হয়:

  1. FX ক্যালেন্ডার কীভাবে কাজ করে তা বুঝুন। নতুন ট্রেডাররা প্রায়ই ক্যালেন্ডার দেখে ভয় পেয়ে যান। টুলটি কীভাবে কাজ করে এবং সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয়, তা বুঝতে সময় লাগে। আমরা সব সময় যেমন বলি, ট্রেডিংয়ের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে ফরেক্স সম্পর্কে শেখা অত্যন্ত জরুরি। ঘটনা, টাইম জোন, প্রকৃত মান, আগের মান, দেশ ইত্যাদির মতো ক্যালেন্ডারের বিভিন্ন প্যারামিটার ভালোভাবে বুঝে নিন।
  2. সময়সীমা সেট করুন। পরের ধাপে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে। ট্রেডারদের নিজেদের অবস্থান ও বর্তমান টাইম জোন অনুযায়ী সময় সেট করতে হয়। রিয়েল টাইমে সব বর্তমান ঘটনা ও আসন্ন খবরের সঙ্গে যুক্ত থাকতে এটি খুবই গুরুত্বপূর্ণ।
  3. ঘটনা ও কারেন্সি বেছে নিন। কিছু ক্যালেন্ডারে বিল্ট-ইন ফিল্টার থাকে, যা দিয়ে প্রয়োজনীয় ঘটনা সহজে বাছাই করা যায় এবং অপ্রয়োজনীয় তথ্য এড়ানো যায়। এই ফিল্টারে ঘটনার ধরন বা মার্কেট ইন্ডিকেটর থাকতে পারে। আপনি নিজের পছন্দ অনুযায়ী এগুলো সেট করতে পারেন। উন্নত ক্যালেন্ডারে আরও বিকল্প থাকে, যেখানে প্রভাবের মাত্রা (সাধারণত কম, মাঝারি ও বেশি) বেছে নেওয়া যায়।
  4. ট্রেড করার জন্য খবর বেছে নিন। এবার আপনি নির্দিষ্ট কোন খবর বা ঘটনা ধরে ট্রেড করতে চান, তা ঠিক করতে পারেন। অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত যেসব গুরুত্বপূর্ণ ঘটনা খোঁজেন, তার মধ্যে রয়েছে কনজিউমার প্রাইস ইনডেক্স, বেকারত্বের হার, মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা, সুদের হার, নন-ফার্ম পেরোলস, মোট দেশজ উৎপাদনসহ আরও অনেক কিছু।
  5. ট্রেড করার সময় বেছে নিন। পরের ধাপে ট্রেড করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে। বেশিরভাগ ক্যালেন্ডারে একই ধরনের সুবিধা থাকে, যেখানে ট্রেডাররা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক সময়সীমা বেছে নিতে পারেন। সাধারণত, ট্রেডাররা সাপ্তাহিক সময়সীমা বেছে নেন, কারণ এতে গুরুত্বপূর্ণ তারিখ ও ঘটনা বিবেচনায় রাখা যায়, যা ট্রেডে প্রভাব ফেলতে পারে।
  6. ভালোভাবে বুঝে ফরেক্স ট্রেডিংয়ের সিদ্ধান্ত নিন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে আগের ফলাফল বিশ্লেষণ করতে হবে এবং আসন্ন ঘটনাগুলোর সম্ভাব্য ফলাফলের সঙ্গে সেগুলোর তুলনা করতে হবে। শেষ পর্যন্ত, FX ক্যালেন্ডার ব্যবহারের মূল উদ্দেশ্য এটাই।

ফরেক্স ট্রেডিং ক্যালেন্ডার কি সত্যিই কাজে আসে?

ট্রেডিং সিগন্যাল তৈরি করার সময় বেশিরভাগ বিশেষজ্ঞ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপর নির্ভর করেন। মার্কেটের অংশগ্রহণকারীরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বিভিন্ন খবর, অর্থনৈতিক ঘটনা ও অন্যান্য তথ্যের ওপর নজর রাখেন। নজর রাখা ও বিবেচনায় নেওয়ার মতো তথ্যের অন্যতম সমৃদ্ধ উৎস হলো ক্যালেন্ডার।

এটি একটি বিস্তৃত তথ্যের উৎস, যা আপনার ট্রেডিংয়ের পছন্দ ও ফরেক্স কৌশল অনুযায়ী সেট করা যায়। এ ছাড়া, এটি নিয়মিত লাভজনক ট্রেড করার একটি কার্যকর টুল হতে পারে।

ট্রেডারদের মুদ্রাবাজারে প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন ঘটনা বিবেচনায় রাখা উচিত। এর মধ্যে শুধু অর্থনৈতিক কারণই নয়, ভূরাজনীতি, প্রাকৃতিক দুর্যোগসহ সাধারণত ফরেক্স বাজারকে প্রভাবিত করে এমন অন্যান্য অ-অর্থনৈতিক বিষয়ও রয়েছে।

নিজস্ব অর্থনৈতিক প্রতিবেদন ও বিশ্লেষণ তৈরি করতে ফরেক্স ক্যালেন্ডার কাজে আসতে পারে। আসন্ন ঘটনা অনুযায়ী উপযুক্ত টুল ও টেকনিক্যাল ইন্ডিকেটর বেছে নিতে এটি সাহায্য করে। সবশেষে বলা যায়, এটি আরও লাভজনক ট্রেড করতে অবশ্যই সাহায্য করে।

এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।