ব্রোকারেজ পরিষেবা দেয় এমন প্ল্যাটফর্মগুলোর জন্য যত বেশি সম্ভব গ্রাহকের কাছে পৌঁছানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রচলিত মার্কেটিং পদ্ধতি ও চ্যানেলের (SEO, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন ইত্যাদি) পাশাপাশি, ব্রোকাররা দুই ধরনের এজেন্ট ব্যবহার করে: ইন্ট্রোডিউসিং ব্রোকার এবং হোয়াইট লেবেল।

প্রতিটি ধরনই ব্রোকারদের গ্রাহকসংখ্যা বাড়াতে সাহায্য করে। এ কাজের জন্য IB ব্রোকারের ফরেক্স পার্টনার এবং WL পার্টনাররা কমিশন ও পুরস্কার পান। দুটির কাজের ধরন বেশ একই রকম। তবে, কার্যকারিতার দিক থেকে এদের মধ্যে পার্থক্য আছে। এই নিবন্ধে প্রচলিত ফরেক্স পার্টনারশিপ প্রোগ্রাম ও হোয়াইট লেবেলিংয়ের মধ্যে প্রধান পার্থক্যগুলো তুলে ধরা হবে।
ইন্ট্রোডিউসিং ব্রোকার হওয়া খুবই সহজ। যে কেউ ফরেক্স IB হতে পারেন। প্রক্রিয়াটিও বেশ সরল। এটি ব্রোকার ও তৃতীয় পক্ষের মধ্যে স্বচ্ছ সহযোগিতার একটি ব্যবস্থা। তৃতীয় পক্ষের লক্ষ্য হলো নতুন ক্লায়েন্ট নিয়ে আসা এবং তাদের কার্যক্রমের (ডিপোজিট, ট্রেড করা লটের সংখ্যা ইত্যাদি) জন্য পুরস্কার পাওয়া।
সহজভাবে বললে, IB হলেন সেই প্রথম ব্যক্তি, যাঁর সঙ্গে নতুন ক্লায়েন্টদের পরিচয় হয় এবং যিনি তাঁদের মূল ব্রোকারের সঙ্গে পরিচয় করিয়ে দেন ও পথ দেখান।
সাধারণত, IB-রা কয়েকটি জনপ্রিয় পুরস্কার মডেলের মাধ্যমে কমিশন পান। সেগুলো হলো:



সাধারণত, ইন্ট্রোডিউসিং ব্রোকার একজন ব্যক্তি হন। ফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামে যোগ দিতে IB-কে ব্রোকারের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং বিভিন্ন প্রচারমূলক, বিজ্ঞাপন ও সহায়তা টুল ব্যবহারের সুযোগ নিতে হয়।
ক্লায়েন্টদের জন্য IB-দের প্রধান সুবিধাগুলো হলো:
সংক্ষেপে, ইন্ট্রোডিউসিং ব্রোকাররা ট্রেডিং প্ল্যাটফর্ম ও ক্লায়েন্টের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তাঁরা নতুনদের ট্রেডিং শুরু করতে সাহায্য করেন এবং প্রথম অর্ডার দেওয়া ও প্রথম মুনাফা অর্জন পর্যন্ত পথ দেখান। এভাবেই IB-রা কমিশন পান।
WL প্রায় IB-এর মতোই কাজ করলেও, এর উদ্দেশ্য আলাদা। এ ছাড়া, হোয়াইট লেবেল ব্যবস্থা আরও জটিল। কারণ, WL-রা মূলত স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে নিজেরাই ব্রোকারেজ সেবা দিয়ে থাকে।
সহজ কথায়, হোয়াইট লেবেল বলতে নিজস্ব ব্রোকারেজ ব্র্যান্ড তৈরি ও প্রচার করাকে বোঝায়। এর মাধ্যমে মূল ব্রোকারের কাছে ট্রাফিক পাঠানো হয় না। WL-এর উদ্দেশ্য ক্লায়েন্ট রেফার করা নয়, বরং নিজের কোম্পানির জন্য ট্রেডার আকৃষ্ট করা বরং, WL মূল ব্রোকারের সঙ্গে একটি চুক্তি করে তার সম্পদ ব্যবহার করে এবং অন্য ব্র্যান্ডের অধীনে ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেয়।
সাধারণত, হোয়াইট লেবেল দুই ধরনের হতে পারে:
IB এবং WL-এর দায়িত্ব ও কাজের মধ্যে কিছু মিল রয়েছে। তবে বাস্তবে, IB হওয়া কমিশন আয় শুরু করা এবং মূল ব্রোকারের কাছে ট্রাফিক পাঠানোর সহজ ও ঝামেলাহীন উপায়। একজন ইন্ট্রোডিউসিং ব্রোকার হিসেবে আপনাকে প্রযুক্তিগত সমস্যা বা অ্যাকাউন্ট পরিচালনা নিয়ে কাজ করতে হয় না। আপনার প্রধান কাজ হলো নতুন ক্লায়েন্টদের ট্রেডিং শুরু করতে সাহায্য করা, তাদের ট্রেডিং কৌশল আরও ভালোভাবে সাজাতে সহায়তা করা এবং বিভিন্ন কার্যক্রমের জন্য কমিশন পাওয়া।
হোয়াইট লেবেল চালাতে বেশি দায়িত্ব নিতে হয় এবং বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। এর মূল উদ্দেশ্য হলো নিজস্ব ব্র্যান্ডের একটি স্বতন্ত্র ব্রোকারেজ সেবা তৈরি করা। এটি পরিচালনা করা কঠিন হতে পারে, বিশেষ করে এই খাতে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে। এর বদলে, আপনি উন্নত ট্রেডিং শর্তসহ একটি সুপ্রতিষ্ঠিত ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম বেছে নিয়ে একটি ফরেক্স ব্রোকার পার্টনারশিপ প্রোগ্রামে যোগ দিতে পারেন।
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।