কেউ যদি আপনাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে প্রথমে আপনার মনে কী আসবে? সম্ভবত আপনি মার্কিন ডলার বা ব্রিটিশ পাউন্ডের কথা ভাববেন, যেগুলো বহু দশক ধরে বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে প্রভাবশালী ভূমিকা পালন করেছে। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ মার্কিন ডলার বিশ্বের বৃহত্তম রিজার্ভ মুদ্রাও। এর অর্থ, অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী মুদ্রা একে সরিয়ে দিতে পারবে না। এর পেছনে রয়েছে বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আর্থিক প্রভাব।

তবে অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি পাল্টে বিশ্বের নতুন শক্তিশালী মুদ্রাগুলো তালিকার শীর্ষে উঠে এসেছে। আরও অবাক করা বিষয় হলো, শীর্ষ 5-এ আপনি USB ও BP-কে পাবেন না। 2021 সালে INR-এর বিপরীতে ট্রেড করার সময় সর্বোচ্চ মূল্য থাকা কুয়েতি দিনার (KWD) শীর্ষ 5 শক্তিশালী মুদ্রার তালিকায় প্রথম স্থানে রয়েছে দেখে বেশিরভাগ ট্রেডারই অবাক হয়েছিলেন।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর সম্পূর্ণ তালিকা এবং কোন কোন দেশে সেগুলো চালু আছে, দেখে নেওয়া যাক। আরও মনে রাখবেন, শীর্ষ 5-এর তালিকা থেকে বাদ পড়লেও USD এখনও বিশ্বের সবচেয়ে বেশি ট্রেড হওয়া এবং প্রভাবশালী মুদ্রাগুলোর একটি।
এই তালিকায় ভারতীয় রুপিতে মূল্যায়ন করা সবচেয়ে উচ্চমূল্যের মুদ্রাগুলো পাবেন। আবারও মনে করিয়ে দিই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মানেই সবচেয়ে বেশি ট্রেড হওয়া মুদ্রা নয়। আর্থিক পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে এটি প্রধান মুদ্রাগুলোর তালিকায় নাও থাকতে পারে। এবার আমাদের শীর্ষ 5-এর তালিকায় আসা যাক।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। KWD বিশ্বের সর্বোচ্চ মূল্যের মুদ্রা। এ ছাড়া, INR/KWD অন্যতম জনপ্রিয় মুদ্রা জোড়া ও বিনিময় হার। কুয়েতে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সংখ্যা বাড়তে থাকায় এই জনপ্রিয়তার ব্যাখ্যাও পাওয়া যায়। বছরের পর বছর KWD-এর মূল্য বাড়ার ফলে কুয়েতে স্থিতিশীলতা আসে; দেশটিও তেলসমৃদ্ধ। দেশটির স্থানীয় অর্থনীতি পুরোপুরি তেল রপ্তানির ওপর নির্ভরশীল।

আপনি সম্ভবত অনুমান করতে পারবেন, BHD হলো পারস্য উপসাগরে অবস্থিত ছোট দেশ বাহরাইনের মুদ্রা। বেশিরভাগ স্থানীয় অর্থনীতির মতো বাহরাইনও তেল উৎপাদন ও রপ্তানির ওপর নির্ভরশীল। আবারও বলি, বাহরাইনে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের কাছে এই মুদ্রাটি বেশ জনপ্রিয়। এ কারণেই INR/BHD আরেকটি জনপ্রিয় মুদ্রা জোড়া ও বিনিময় হার।




তৃতীয় স্থানে রয়েছে ওমানি রিয়াল। এই মুদ্রার কোড OMR। এটি চালু হয় 1940 সালের পর। তার আগে দেশটিতে সরকারি মুদ্রা হিসেবে INR ব্যবহার করা হতো। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত। দেশটির অর্থনীতির পেছনে রয়েছে বিপুল তেলের মজুত; অর্থনীতিও তেল রপ্তানির ওপর নির্ভরশীল। ট্রেডারদের একটি বিষয় মনে রাখা উচিত: OMR-এর মূল্য মার্কিন ডলারের সঙ্গে স্থিরভাবে নির্ধারিত।

আমাদের তালিকায় জর্ডানের মুদ্রা চতুর্থ স্থানে রয়েছে। ইসরায়েলি শেকেলের পাশাপাশি, এটি একসময় ওয়েস্ট ব্যাংক কর্তৃক জারি করা দেশটির প্রধান মুদ্রা ছিল। JOD এত উঁচু অবস্থানে থাকার প্রধান কারণ হলো, বিনিময় হার স্থির রাখতে স্থানীয় সরকার কঠোর ব্যবস্থা নেয়। JOD/EUR অন্যতম জনপ্রিয় কারেন্সি পেয়ার ও বিনিময় হার।

ব্রিটিশ পাউন্ডের সঙ্গে নির্দিষ্ট বিনিময় হারে যুক্ত থাকায়, জিব্রাল্টার পাউন্ড ব্রিটিশ পাউন্ডের সমমূল্যেও বিনিময় করা যায়। এর কারণ, জিব্রাল্টার একটি বিদেশি অঞ্চল, যা এখনও যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত। তবে EUR/GIP হলো সবচেয়ে জনপ্রিয় কারেন্সি পেয়ার। দেশটির অর্থনীতি ই-গেমিং, পর্যটনসহ বিভিন্ন খাতের ওপর নির্ভরশীল।
দ্রষ্টব্য: সবচেয়ে বেশি ট্রেড হওয়া মুদ্রা হওয়া সত্ত্বেও, বর্তমানে মার্কিন ডলার 10ম স্থানে রয়েছে। প্রতি 1 USD-এর মূল্য 74.06 ভারতীয় রুপি।
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।