Scan & Get our app!
Get our app!
Download our app and stay connected on the go.
Scan & Get our app!
Scan QR-code to download our app and stay connected on the go.
টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স ট্রেডারদের প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি, অ্যাসেটের দাম কীভাবে ওঠানামা করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বাজার-সংক্রান্ত ধারণাও পেতে সাহায্য করে। সম্ভাব্য লাভজনক ট্রেডিংয়ের সুযোগ এবং বাজারে প্রবেশ ও বের হওয়ার উপযুক্ত অবস্থান শনাক্ত করার এটি অন্যতম সেরা উপায়। এ ছাড়া, কিছু সেরা টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স নির্দিষ্ট টেকনিক্যাল ইন্ডিকেটর কীভাবে ব্যবহার করতে হয়, তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।

আপনি যদি টেকনিক্যাল ট্রেডার হন, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক বেশি ব্যবহার করেন, তাহলে আপনাকে অনেক পড়াশোনা ও অনুশীলন করতে হবে। ভালো খবর হলো, বিনামূল্যের টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের কারণে অল্প খরচেই শেখা সম্ভব। এই নিবন্ধে আমরা অনলাইনে পাওয়া সেরা 3টি উৎস পর্যালোচনা করব, যেগুলো এই বিষয়টি আয়ত্ত করে সফল ট্রেডার হতে আপনাকে সাহায্য করবে।
টেকনিক্যাল অ্যানালাইসিস বেশ জটিল একটি বিষয়। এর জন্য আর্থিক বাজারে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা ও সেখানে ঘটে যাওয়া প্রক্রিয়া গভীরভাবে অধ্যয়ন করতে হয়। এ ছাড়া, এই বিষয়ের মধ্যে চার্ট, ট্রেন্ড লাইন, ইন্ডিকেটরসহ আরও নানা জটিল উপাদান রয়েছে। অবশ্য একে সঠিক বিজ্ঞান বলা যায় না। তবে এটি নিশ্চিতভাবেই একটি স্বতন্ত্র প্রযুক্তিগত ক্ষেত্র, যা আরও ভালো ফলের সম্ভাবনা তৈরি করে।
এখানে মূল চ্যালেঞ্জ হলো, কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স ভালো ফলের প্রতিশ্রুতি দেয়। বাস্তবে, ফলাফল নতুনদের প্রত্যাশার মতো চমকপ্রদ নাও হতে পারে। তাই অনলাইনে পাওয়া সেরা 3টি টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি।



Bullish Bearish হলো নতুনদের কথা মাথায় রেখে তৈরি একটি সহজ কোর্স। এর প্রধান সুবিধা হলো, শিক্ষার্থীরা বাস্তব বাজারের কার্যক্রমের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন। আরেকটি সুবিধা হলো, Bullish Bears বিনামূল্যে টেকনিক্যাল অ্যানালাইসিসের বেশ কয়েকটি কোর্স দেয়। ব্যবহারকারীরা 7 দিনের জন্য ট্রেডিং রুমে প্রবেশাধিকার পাবেন এবং কিছু প্রাথমিক টেকনিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করতে পারবেন।
সুবিধা:
অসুবিধা:
আরেকটি অসুবিধা হলো কোর্সটির দাম। আগেই বলেছি, প্রত্যেক ব্যবহারকারী 7 দিনের বিনামূল্যের অ্যাক্সেস পাবেন। এই সময় শেষ হলে প্ল্যাটফর্মটি মাসিক ফি হিসেবে $49 থেকে বার্ষিক ফি হিসেবে $249 পর্যন্ত চার্জ করবে, যা কিছুটা বেশি মনে হতে পারে।
Udemy একটি সুপরিচিত শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু উন্নত কোর্সও রয়েছে। কোর্সগুলো নতুন ও মাঝারি পর্যায়ের ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তৈরি। কোর্সটি পেইড। প্ল্যাটফর্মে ট্রেডারদের জন্য কোর্সের দাম শুরু হয় $17.99 থেকে, যা আগের বিকল্পটির তুলনায় সাশ্রয়ী মনে হয়।
সুবিধা:
অসুবিধা:
প্ল্যাটফর্মটিতে মূলত টেকনিক্যাল অ্যানালিসিস করার তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়। এতে অনেক বিশেষজ্ঞদের অন্তর্দৃষ্টি ও পরামর্শ থাকলেও, দেখাশোনা করার কেউ না থাকায় আপনাকে নিজেকেই অনুশীলন করতে হবে।
ট্রেডিং চার্ট পরিষেবা প্রদানকারী হিসেবে প্ল্যাটফর্মটি শীর্ষস্থানীয়দের মধ্যে নিজের পরিচিতি তৈরি করেছে। এখানে বাস্তব বাজারের উদাহরণ রয়েছে, পাশাপাশি অর্জিত দক্ষতা অনুশীলনের সুযোগও আছে। এ ছাড়া, প্ল্যাটফর্মটিতে অসংখ্য নিবন্ধ ও নির্দেশিকাসহ একটি বিস্তৃত জ্ঞানভান্ডারে প্রবেশাধিকার রয়েছে। কোর্স শেষ করার পর শেখা বিষয়গুলো কীভাবে কাজে লাগাতে হয়, সেগুলো এসব নিবন্ধ ও নির্দেশিকায় ব্যাখ্যা করা হয়েছে।
সুবিধা:
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।