এই নিবন্ধে নতুন ট্রেডারদের জন্য স্টপ লস কৌশলের একটি স্পষ্ট সংজ্ঞা, ডে ট্রেডিংয়ের স্টপ লস কৌশলগুলোর বিশ্লেষণ এবং ফরেক্স ট্রেডিংয়ের জন্য সেরা স্টপ লস কৌশল ও পদ্ধতি তুলে ধরা হবে। এই নিবন্ধটি পড়লে, স্টপ লস কৌশল কেন ব্যবহার করা উচিত এবং বিভিন্নভাবে কীভাবে স্টপ সেট করা যায়, তা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। নিবন্ধজুড়ে স্টপ লস কৌশল নিয়ে সহায়ক ট্রেডিং টিপসও পাবেন।
ফরেক্স ট্রেডিংয়ে স্টপ ব্যবহার করা বা সেট করার ধারণাটিকে অনেক নতুন ট্রেডার ভুল করে গুরুত্বহীন মনে করতে পারেন। ফলে, স্টপ ব্যবহারের গুরুত্বও তাদের চোখ এড়িয়ে যেতে পারে।

স্টপ কোথায় সেট করবেন, তার ওপর বিভিন্নভাবে আপনার ট্রেডিংয়ের ফলাফলে বড় প্রভাব পড়বে। স্টপের অবস্থানই শেষ পর্যন্ত আপনার ঝুঁকি-রিওয়ার্ড অনুপাত নির্ধারণ করবে, আর সেই সঙ্গে আপনার বেছে নেওয়া ট্রেডিং সিস্টেমের সম্ভাব্য সাফল্যের হার সম্পর্কে ধারণা দেবে।
স্টপ লস অর্ডার সাধারণত বাজারদরের নিচে সেট করা হয়। ফলে, আপনার পজিশনের বিপরীতে বাজারদর খুব বেশি গেলে, আপনার ক্ষতির পরিমাণ কমে।
স্টপ লস অবশ্যই পরিবর্তন করা যায়, তবে পেশাদার ট্রেডাররা সাধারণত এটিকে একধরনের ‘সুরক্ষা জাল’ হিসেবে ব্যবহার করেন। ট্রেডারের ঝুঁকি যতটা সম্ভব কম রাখতেই স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস সেট করলে, একটি ট্রেডে আপনি কত টাকা ঝুঁকিতে রাখতে চান তা হিসাব করতে পারবেন।
এ ছাড়া, আপনার ট্রেডিং কৌশল উন্নত করা বা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করা প্রয়োজন হলে, স্টপ লসের অবস্থান দেখে বুঝতে পারবেন আপনার ট্রেডিং সিস্টেমটি কত সহজে মানিয়ে নেওয়া যায়।
আর যদি তা না হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সহজভাবে বললে, স্টপ লস কৌশল আপনাকে নির্ধারণ করতে সাহায্য করে—আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত, সম্ভাব্য লাভ কত হতে পারে এবং আপনার ট্রেডিং সিস্টেমটি আপনার জন্য কার্যকর কি না।
যাই হোক, লাইভ মার্কেটে প্রয়োগ করার আগে আপনার স্টপ লসের ধরনগুলো (স্টপ লস কৌশল নামেও পরিচিত) পরীক্ষা করে নেওয়া ভালো। MTrading-এ MetaTrader 4 ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি বিনামূল্যে একটি ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে ভার্চুয়াল ট্রেডিং পরিবেশে ফরেক্স মার্কেটে আপনার স্টপ লস কৌশল পরীক্ষা করার সুযোগ পাবেন।



ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে স্টপ লস কৌশল পরীক্ষা করলে আপনি রিয়েল-টাইম তথ্য পাবেন এবং ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে ট্রেড করতে পারবেন। ফলে আপনার স্টপ লস কৌশলটি কার্যকর হবে বলে যথেষ্ট আত্মবিশ্বাসী না হওয়া পর্যন্ত মূলধন ঝুঁকিতে ফেলতে হবে না। আত্মবিশ্বাসী হলে সহজেই লাইভ অ্যাকাউন্টে যেতে পারবেন। সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, আর প্রস্তুত হলেই প্রতিটি পরিবর্তন ও সিদ্ধান্ত নিতে পারবেন।
অনেক নতুন ট্রেডার ভোলাটিলিটি স্টপ সম্পর্কে জানেন না। তাই এই স্টপ লস কৌশলটি প্রায় একচেটিয়াভাবে পেশাদার ট্রেডাররাই ব্যবহার করেন। বাজারের পরিস্থিতি বদলালে ভোলাটিলিটি স্টপও সেই অনুযায়ী মানিয়ে নেয়।
বাজারে ভোলাটিলিটি বেশি থাকলে পেশাদার ট্রেডাররা সাধারণত বড় স্টপ লস ব্যবহার করেন, যাতে বাজারে বড় ধরনের ওঠানামার সম্ভাবনার জন্য প্রস্তুত থাকা যায় (অর্থাৎ, বাজারদর দ্রুত কোনো নির্দিষ্ট দিকে সরে যেতে পারে)। বিপরীতে, বাজারে ভোলাটিলিটি কম থাকলে ট্রেডাররা সাধারণত ছোট স্টপ লস ব্যবহার করেন। কারণ, তখন দাম দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা কম থাকে, আর ঝুঁকিও কম থাকে।
পেশাদার ট্রেডাররা সাধারণত কনফ্লুয়েন্স স্টপই সবচেয়ে বেশি ব্যবহার করেন। এই স্টপ লস কৌশলে ট্রেডাররা বিভিন্ন টুল ব্যবহার করেন, যেমন ট্রেন্ডলাইন ও চ্যানেল, সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল, মুভিং অ্যাভারেজ, ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এবং আগের উচ্চ ও নিম্ন দাম (অতীতে বাজারদর কীভাবে চলেছে)।
কনফ্লুয়েন্স এরিয়া হলো সেই জায়গা, যেখানে আপনার সব ইন্ডিকেটর একত্রিত হয়। তাই কনফ্লুয়েন্স স্টপ লস এই জায়গায় বা এর ভেতরে সেট করা হয়। তবে এই কৌশল ট্রেডারের বিপক্ষেও যেতে পারে। কারণ, আপনি দাম এই জায়গায় পৌঁছানোর অপেক্ষা করছেন, কিন্তু নির্দিষ্ট ট্রেডিং সেশনে দাম সেখানে নাও পৌঁছাতে পারে।
নাম থেকেই বোঝা যায়, এই স্টপ নির্ভর করে আপনি কত সময়ের জন্য এটি সেট করছেন তার ওপর। এই কৌশলে ট্রেডারদের দীর্ঘ সময় কোনো কার্যকলাপ না থাকলে বা বাজারে বেশি সময় ধরে সাইডওয়েজ মুভমেন্ট চললে (বেয়ারিশ বা বুলিশ মুভমেন্টের বিপরীতে) সেই ট্রেড থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করা হয়।
এ ছাড়া, এই স্টপ লস কৌশলে নির্দিষ্ট কোনো ট্রেডে বেশি সময় ধরে আটকে না থেকে ট্রেডের সিগন্যালের জন্য অপেক্ষা করে তারপর সেই ট্রেডে এন্ট্রি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই কৌশলে এক ট্রেড থেকে অন্য ট্রেডে যাওয়ার কথাও বলা হয়—অন্তত যতক্ষণ না আপনি লাভজনক কোনো ট্রেড খুঁজে পান।
তাই বাজারের কার্যকলাপ পর্যবেক্ষণ ও অপেক্ষা করার ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদি নয়, বরং ‘স্বল্পমেয়াদি পদ্ধতি’। সময়ভিত্তিক স্টপ ভোলাটিলিটি ও কনফ্লুয়েন্স স্টপের সঙ্গেও ব্যবহার করা যায়। কারণ, এটি ‘স্বতন্ত্র’ কোনো স্টপ লস কৌশল নয়; বরং স্টপ লস কোথায় সেট করা হবে, তার একটি পরিবর্তনশীল উপাদান।
ট্রেলিং স্টপ হলো এমন এক ধরনের স্টপ লস, যা অন্য ধরনের স্টপ লসের সঙ্গে ব্যবহার করা যায়। ট্রেলিং স্টপ হলো এক ধরনের ট্রেড অর্ডার, যেখানে স্টপ লসের দাম নির্দিষ্ট কোনো অঙ্কে স্থির থাকে না। এর বদলে, এটি বাজারদরের নিচে নির্দিষ্ট শতাংশ বা নির্দিষ্ট অঙ্কে সেট করা হয়।
দাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেলিং স্টপও এগিয়ে যায়। দাম বাড়লেই স্টপটি টেনে ওপরে নেওয়া হয়, অর্থাৎ দামকে অনুসরণ করে। দাম বাড়া বন্ধ না হওয়া পর্যন্ত এভাবে চলতে থাকে। এরপর স্টপ লস তার নতুন স্তরে থাকে, যেখানে ট্রেডার সেটিকে ম্যানুয়ালি সরিয়ে নিয়েছিলেন।
তাই এই কৌশলে ট্রেডার দামের ওঠানামার প্রতিক্রিয়ায় আরও নমনীয়তা ও নিয়ন্ত্রণ পান। পাশাপাশি, নির্দিষ্ট স্টপ লস ধরে রেখে সেটি কার্যকর হবে কি না দেখার অপেক্ষায় না থেকে, রিয়েল-টাইমে সম্ভাব্য লাভের সুযোগও বাড়তে পারে।
স্টপ লসের অনেক ধরনের কৌশল রয়েছে। এর মধ্যে কোনটি আপনার জন্য উপযুক্ত হবে, তা মূলত আপনি যে ট্রেডিং সিস্টেম ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে। মনে রাখবেন, স্টপ লসের মূল উদ্দেশ্য হলো আপনাকে সুরক্ষা দেওয়া এবং আপনার ট্রেডিং ঝুঁকি কমানো।
সবচেয়ে সফল পেশাদার ট্রেডাররাও স্টপ লস কোথায় বসাবেন, তা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তাই ভালোভাবে গবেষণা করুন এবং আপনার জন্য সবচেয়ে উপযুক্ত স্টপ লস বেছে নিন। আপনার ট্রেডিং কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেডিংয়ের পারফরম্যান্স উন্নত করার দিকে মনোযোগ দিন। কোথায় এবং কীভাবে স্টপ লস বসালে সম্ভাব্য মুনাফা কত হতে পারে, শুধু সেদিকেই মনোযোগ দেবেন না।
আপনার জন্য উপলভ্য সব ট্রেডিং টুল ব্যবহার করতে ভুলবেন না। ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে নিয়মিত আপনার স্টপ লসের কৌশল পরীক্ষা করে দেখুন। ট্রেডিং সিস্টেম থেকে শুরু করে কৌশল—সবকিছুই পরীক্ষা করুন। এসব নিয়মিত পর্যালোচনা ও পরীক্ষা করলে আপনি কার্যকর একটি সিস্টেম ব্যবহার করছেন, তা নিশ্চিত করতে পারবেন। কারণ, আপনার ট্রেডিং নির্ভর করবে পরিসংখ্যান, অভিজ্ঞতা এবং ক্রমাগত উন্নতির ওপর।
ট্রেডিংয়ের অভিজ্ঞতা না থাকলে বা সঠিক কৌশল খোঁজার সময় না পেলে, Copy Trade পরিষেবার মাধ্যমে প্রো ট্রেডারদের ট্রেড স্বয়ংক্রিয়ভাবে কপি করুন।
এই উপকরণে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ, বিনিয়োগের সুপারিশ, আর্থিক উপকরণে কোনো লেনদেনের প্রস্তাব বা আহ্বান নেই এবং এটিকে এমন কিছু আছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, ঝুঁকিগুলো বুঝতে পারছেন কি না তা নিশ্চিত করতে স্বাধীন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।