“Mid-Year Fiesta Campaign”–এর শর্তাবলি
- “Mid-Year Fiesta Campaign” হলো MTrading (ServiceComsvg LLC—পরবর্তীতে “কোম্পানি”) আয়োজিত একটি প্রচারমূলক ক্যাম্পেইন (পরবর্তীতে “ক্যাম্পেইন”)।
- এই ক্যাম্পেইনে শুধু ভারতের বাসিন্দারাই অংশ নিতে পারবেন।
- এই ক্যাম্পেইন 1 August 2024 থেকে 31 August 2024 পর্যন্ত UTC সময় অঞ্চল অনুযায়ী চলবে (পরবর্তীতে “ক্যাম্পেইনের সময়কাল”)।
- এই ক্যাম্পেইনটি শুধু MTrading-এর ক্লায়েন্টদের জন্য।
- ক্যাম্পেইন শেষ হওয়ার পর 4 সপ্তাহের মধ্যে Facebook-এ লাইভ সম্প্রচারের সময় (স্থানীয় MTrading পেজে) লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করা হবে।
- একজন ক্লায়েন্ট কেবল 1টি পুরস্কারের লাকি ড্রতে অংশ নিতে পারবেন। কোনো ক্লায়েন্ট পুরস্কার জিতলে, এই ক্যাম্পেইনের পরবর্তী লাকি ড্রয়ের রাউন্ডগুলো থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে।
- ক্যাম্পেইনের পুরো সময়জুড়ে ট্রেডিং করে ক্লায়েন্টকে অন্তত 5 লট জমা করতে হবে।
- এই প্রচারাভিযান M.PREMIUM এবং M.PRO অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য।
- রিওয়ার্ডগুলোকে অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য করা হবে এবং এতে Revenue Share কমিশনের ওপর কোনো প্রভাব পড়বে না।
- পুরস্কারের মূল্যের মধ্যে টেবিল 1-এ উল্লেখ করা সব খরচ অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে লাকি ড্র সম্প্রচারের দিন সোনার বার কেনার খরচ, ডেলিভারি খরচ এবং পুরস্কার প্রস্তুত ও ডেলিভারির সময় হতে পারে এমন অন্যান্য সব খরচ। ক্লায়েন্ট সম্মতি দিলে পুরস্কারের মূল্য বিজয়ীর Trader’s Room ওয়ালেটে জমা করা যেতে পারে।
- পুরস্কারজয়ীরা MTrading-এর আয়োজিত ক্যাম্পেইন-সম্পর্কিত প্রচার ও বিপণন কার্যক্রমে অংশ নিতে সম্মত হন। এর মধ্যে রয়েছে সাক্ষাৎকার, ছবি এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে জনসমক্ষে ঘোষণা। এ ধরনের ক্ষেত্রে, বিজয়ীর পূর্বানুমতি ছাড়া MTrading তাঁর ব্যক্তিগত তথ্য (যেমন নাম, পদবি ও যোগাযোগের তথ্য) প্রকাশ না করতে সম্মত হয়।